বিবেকানন্দ শিশু উদ্যান উদ্বোধন
দি নিউজ লায়ন ; শিশুদের খেলাধুলার জন্য সোমবার থেকে খুলে দেওয়া হলো বিবেকানন্দ শিশু উদ্যান। সোমবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের নোনা শিব তলায় মনমুগ্ধকর এই শিশু উদ্যানটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তথা বিধায়ক পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পুরসভার প্রসাশক অভয় দাস সহ অন্যান্যরা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর প্রায় ২৫ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যায়ে নির্মীয়মান এই শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণবয়ব মূর্তি ছাড়াও শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা থাকছে।
পুরসভা সূত্রে খবর স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত এই শিশু উদ্যানের দেওয়ালে একদিকে যেমন স্বামীজীর বাণী লেখা থাকছে অন্যদিকে সেইরকম বিভিন্ন মনীষীর ছবিও থাকছে। এর পাশাপাশি শিশুদের আকর্ষণের জন্য বিভিন্ন ছড়া ও ছবি সান পেয়েছে এই শিশু উদ্যানে। পুর কর্তৃপক্ষের দাবি প্রতিদিন সকালে ও বিকালে একটি নির্দিষ্ট সময়ে শিশু উদ্যানটি খোলা থাকবে।

Post a Comment